রবিবার, ২৬ জুলাই ২০২৬

আসিফ নজরুল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ নিন্দনীয়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশকে তীব্রভাবে সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেছেন, ভারত নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটিয়ে যাচ্ছে, অথচ সেটি নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিমুখী নীতি নিন্দনীয় এবং আপত্তিকর।

শুক্রবার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে অধ্যাপক নজরুল এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভয়েস অব আমেরিকা বাংলার একটি জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪.১ শতাংশ) মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে।

অধ্যাপক নজরুল তার পোস্টে বলেন, সাম্প্রতিক দুর্গাপূজা উদযাপনের সময় বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্রসংগঠন, মাদরাসা, এবং রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এই সংহতির উদাহরণ হিসেবে তিনি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের পর মুসলিম জনগণের ধৈর্য এবং সংযমের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “এই নির্মম উসকানিমূলক ঘটনার পরও বাংলাদেশের মুসলমানরা অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছে।”

অধ্যাপক নজরুল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগকে ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, “ভারতের নিজেদের মাটিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা চলমান, যা বিশ্বজুড়ে সমালোচিত। অথচ ভারত সে বিষয়ে একটুও লজ্জিত নয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের অযাচিত হস্তক্ষেপ এবং তাদের দ্বিমুখী নীতি অত্যন্ত নিন্দনীয়।”

অধ্যাপক নজরুল ভারতের সাম্প্রদায়িক সহিংসতার বিভিন্ন উদাহরণ টেনে বলেন, “ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় প্রতিনিয়ত হেনস্তা, বৈষম্য এবং সহিংসতার শিকার হচ্ছে। তাদের মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। অথচ ভারত সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ন্যূনতম প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারে না।”

অধ্যাপক নজরুল বলেন, ভারতের উচিত নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেওয়া এবং প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে অহেতুক মন্তব্য থেকে বিরত থাকা। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এ ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান অধ্যাপক আসিফ নজরুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...