সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চিন্ময় দাশসহ ১৭ জনের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৭ জনের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো এক নির্দেশনায় এই স্থগিতাদেশ কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি স্থগিতকৃত হিসাবগুলোর যাবতীয় তথ্য দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাশ ছাড়াও তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রাণী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।

বিএফআইইউ জানিয়েছে, ৩০ দিনের স্থগিতাদেশের পাশাপাশি এই হিসাবগুলোর কেওয়াইসি ফরম, হিসাব খোলার দলিলপত্র এবং লেনদেনের বিবরণ বিএফআইইউতে জমা দিতে হবে। এদিকে, সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং অন্যান্য আট দফা দাবি আদায়ের জন্য নেতৃত্ব দেওয়ার পটভূমিতে ইসকনের সংশ্লিষ্টতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সোমবার ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চিন্ময় দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে। এর আগে, ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে অনুষ্ঠিত জনসভাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তার নাম উল্লেখ ছিল। গত মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চিন্ময়কে কারাগারে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তীব্র বিক্ষোভ শুরু হয়। সমর্থকরা প্রিজন ভ্যান আটকে রাখলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে এবং পার্শ্ববর্তী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...