সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোটরসাইকেল ও কন্টেইনার ট্রেইলার নিষিদ্ধ

টোলের আওতায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের যানজট নিরসনে এবং নগরের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের জন্য অনুমোদন দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় মোটরসাইকেল ও কন্টেইনার ট্রেইলার নিষিদ্ধ করা হয়েছে, তবে সিএনজি অটোরিকশাসহ ১০ ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সড়কটির টোল কার্যক্রম আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন টোল হার আগের প্রস্তাবের তুলনায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

নতুন টোল হার অনুযায়ী— সিএনজি টেক্সি ২০-৩০ টাকা, কার, ৫০-৮০ টাকা, জিপ ও মাইক্রোবাস ৭০-১০০ টাকা, পিকআপ ১৩০-১৫০ টাকা, মিনিবাস: ১৮০-২০০ টাকা, বাস ২৫০-২৮০ টাকা, চার-চাকা ট্রাক ১৮০-২০০ টাকা, ছয়-চাকা ট্রাক ৩০০ টাকা, কাভার্ড ভ্যান ৪৫০ টাকা।

নির্ধারিত এই টোল হার বিভিন্ন রুটের ওপর ভিত্তি করে সামান্য পরিবর্তিত হবে। লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচলে বিভিন্ন র‌্যাম্প থেকে ওঠা-নামার জন্য পৃথক টোল হার নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা এবং কারিগরি বিবেচনায় মোটরসাইকেল এবং কন্টেইনার ট্রেইলার এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এক্সপ্রেসওয়ের উচ্চগতি এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

৪২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের বন্দর নগরীকে যানজটমুক্ত করার একটি যুগান্তকারী প্রকল্প। লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে দিয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত যান চলাচল সম্ভব হবে। নয়টি র‍্যাম্পের মাধ্যমে জিইসি মোড়, টাইগারপাস, আগ্রাবাদ, সিইপিজেড, এবং পতেঙ্গার মতো এলাকাগুলোতে ওঠা-নামার ব্যবস্থা করা হয়েছে।

প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণ শেষ হওয়ায় কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু করা হয়। তবে টোল আদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় এ পর্যন্ত ফি ছাড়া যানবাহন চলাচল করেছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফুজুর রহমান জানিয়েছেন, টোল আদায়ের অনুমোদনপ্রাপ্ত নতুন হার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কার্যকর করা হবে। তিনি বলেন, “এটি কার্যকর হলে এক্সপ্রেসওয়েতে যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে।”

তিনি আরও বলেন, টোল আদায় থেকে প্রাপ্ত অর্থ এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ এবং প্রকল্পের ব্যয় পরিশোধে ব্যবহার করা হবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে এটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য অভূতপূর্ব স্বস্তি বয়ে আনবে। যানজটমুক্ত সড়ক এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ নগরজীবনে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বন্দরের মালামাল পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...