সোমবার, ২৪ আগস্ট ২০২৬

১২ ঘণ্টায় অপহৃত ব্যবসায়ী উদ্ধার: গ্রেফতার ৬

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে অপহৃত ব্যবসায়ী মো. হারুন রশিদকে অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

২৬ নভেম্বর সন্ধ্যা ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকায় পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন ৫৩ বছর বয়সী ব্যবসায়ী মো. হারুন রশিদ। হঠাৎ একটি রূপালী রঙের প্রাইভেট কার এসে থামে। গাড়ি থেকে তিনজন নেমে আসে, সঙ্গে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও ৮–৯ জন অপহরণকারীর দল। কিছু বুঝে ওঠার আগেই হারুন রশিদকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় তারা।

অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রীর ফোনে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবি করে।

ঘটনার খবর পেয়ে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ২৭ নভেম্বর ভোর রাতে হাটহাজারী থানার দরবার হোটেল এলাকায় অভিযান চালায়। মুক্তিপণের টাকা নিতে আসা ছয় অপহরণকারীকে আটক করা হয়। এ সময় একটি জিপগাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, ভিকটিমকে রাউজানের সুলতানপুর এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

পুলিশের টানা অভিযানের একপর্যায়ে ২৭ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে রাউজান উপজেলার হলুদিয়া ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে মো. হারুন রশিদকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলেন, আল ফয়জুল আলম ওরফে রবিউল (৩৫), মো. সোহানুর রহমান (২৮), মো. সাদেকুল আলম (২৯), মো. লোকমান শরীফ (৩৫), মো. শফিকুল ইসলাম বাপ্পী (৩০) এবং মো. আরমান ওরফে মানিক (৪৪)।

পুলিশ জানিয়েছে অপর পলাতক অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...