মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভারতের মন্তব্য অনধিকার চর্চা: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

ইসকনের সাবেক নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচের ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে ‘অনধিকার চর্চা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা মনে করি, এই ধরনের স্টেটমেন্ট ভারতের অনধিকার চর্চার শামিল। এখানে তারা ঘটনাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে। খবর বিবিসি বাংলার।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা।”

গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া এ মামলার অভিযোগে বলা হয়, চিন্ময় দাস এবং তার অনুসারীরা একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর ধর্মীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা অবমাননার এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রামে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই সময় আদালতের বাইরে তার সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলে, “চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং দেবতা ও মন্দিরের অপবিত্রতার মতো ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়ার জন্য একজন নেতার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করা অনুচিত।”

ভারতের এই বিবৃতির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কড়া প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে বলা হয়, “চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং এ ধরনের বিবৃতি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনার পরিপন্থী। বাংলাদেশ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু সবাই দেশের আইনের সমান সুরক্ষা পাচ্ছে। বিচার বিভাগ এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ সরকার ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। দুর্গাপূজার মতো অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, যা এ প্রতিশ্রুতিরই উদাহরণ। অ্যাডভোকেট সাইফুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সরকার দায়ীদের বিচারের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে।”

নাহিদ ইসলাম বলেন, “ভারতের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দেওয়া। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ নেই। আমাদের বিচার ব্যবস্থা স্বতন্ত্র এবং সরকার কোনো বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...