শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুন্ড শঙ্কর মঠে তপনানন্দের আবির্ভাব উৎসবে সনাতন ধর্ম সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম আচার্য ও মঠের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৯তম আবির্ভাব উৎসব উদযাপন করা হয়েছে।

আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মঙ্গলারতি, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, শ্রীশ্রী গুরুপূজা, বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ ও সনাতন ধর্মসম্মেলনের মধ্যদিয়ে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরে উদযাপন করা হয়েছে।

শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে ও মাষ্টার অজিত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সনাতন ধর্মসম্মেলনে আশীর্বাণী প্রদান করেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক তিনকড়ি চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন সীতাকুন্ডস্থ লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। আলোচক ছিলেন শঙ্কর মঠ ও মিশন রাঙ্গামাটির শাখার প্রধান শ্রীমৎ সজলানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, দৈনিক খবর’র চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রিপোর্টার সাংবাদিক রনজিত কুমার শীল, সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলাল কান্তি চৌধুরী, সহ-সভাপতি সমীর কান্তি পাল, যুগ্ম-সম্পাদক বাসুদেব দাশ, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মল্লিক, শঙ্কর মঠ ও মিশন মহানগর কমিটির যুগ্ম-সম্পাদক অজিত কুমার শীল, মরফলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী, এডভোকেট রেবা বড়–য়া ও প্রদীপ মহাজন জহর। মঠের সাধু-সন্তুু ও ভক্তবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ৬৯টি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের দীর্ঘায়ু কামনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবির্ভাব উৎসবের সনাতন ধর্মসম্মেলনে বক্তারা বলেন, শঙ্কর মঠ ও মিশনের প্রবৃদ্ধি ও মঠের অধীন শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রতিষ্ঠায় শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের অবদান অনস্বীকার্য। যারা তীর্থ করার উদ্দেশ্যে ভারতবর্ষের গয়া-কাশি-মথুরা-বৃন্দাবনে যেতে পারবেনা তারা এই সীতাকুন্ডে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির দর্শনের মাধ্যমে পূণ্যলাভ করতে পারবে। মঠ-মন্দির শুধু বেড়ানোর জায়গা নয়, ঠাকুরের সান্নিধ্য লাভের স্থানও বটে। জীবনে সৎভাবে যা কিছু উপার্জন করি তার সামান্যটুকু যদি তীর্থস্থানে দান করা হয় তাহলে মানব জীবন স্বার্থক ও সুন্দর হবে।

বক্তারা সনাতনী জাগরণ মঞ্চের ৮ দফা দাবী বাস্তবায়ন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হাটহাজারীর মেখলস্থ শ্রীশ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে মুক্তি দিতে অর্ন্তবর্তী সরকারের কাছে আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...