সোমবার, ২৭ জুলাই ২০২৬

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল চার পরিবার

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরো চারটি বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর উদ্দিন সিকদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুরোপুরি ক্ষতিগ্রস্তরা হলেন- নাজিম উদ্দিন সিকদার বাবুল, মো. হোসেন সিকদার ইফতু, আরেফা বেগম সিকদার এবং আমেনা বেগম। আংশিক ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন আলমগীর সিকদার, সাহাব উদ্দিন সিকদার, নেজাম উদ্দিন এবং রুবেল সিকদার।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হেফাজ উদ্দীন সিকদার চট্টগ্রাম নিউজ’কে বলেন, “আমাদের পরিবারগুলো শহরে থাকার কারণে বসতঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো। তাদের তৎপরতার জন্যই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিজানুর রহমান চট্টগ্রাম নিউজ’কে জানান, “দুটি টিম ঘটনাস্থলে কাজ করেছে। চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং আরো চারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।”

এই অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...