মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেলো হোটেলকর্মীর

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকায় একটি দুর্ঘটনায় মো. ফটিক (৪৫) নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ফটিক উপজেলার বাড়বকুণ্ড অনন্তপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি হোটেলের কারিগর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ফটিক হোটেল থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা-মুখী একটি এসি বাস দ্রুত গতিতে তাকে সজোরে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। বাসের ধাক্কায় ফটিকের বাম পা থেঁতলে যায়, যার ফলে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে, চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তিনি মারা যান।

এ ব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি, তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।

ফটিকের এলাকার ব্যবসায়ী নিরব মিয়া জানান, বাসের ধাক্কায় ফটিকের বাম পা থেঁতলে যায় এবং কিছু সময় রাস্তায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। মৃত্যুর আগে তিনি দীর্ঘ সময় অসহায়ভাবে সড়কের ওপর পড়ে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...