রবিবার, ২৬ জুলাই ২০২৬

হেলথ কেয়ার হসপিটালের ১২ বছর পূর্তি ও ডেন্টাল ইউনিটের নতুন যাত্রা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ার কেরানিহাটে অবস্থিত হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১২তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মো. ফরহাদ উদ্দিন।

তিনি বলেন, “২০১২ সালে বহির্বিভাগ নিয়ে যাত্রা শুরু করা হেলথ কেয়ার হসপিটাল এখন আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে ১২ বছরে পদার্পণ করেছে। এ হসপিটাল সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন দুই শতাধিক রোগীকে উন্নত সেবা প্রদান করছে। গরিব ও দুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে।”

সভায় বিশেষভাবে আলোচনায় আসে হসপিটালের নতুন ডেন্টাল ইউনিটের যাত্রা। ডা. ফরহাদ উদ্দিন বলেন, “ডেন্টাল ইউনিটে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ ডেন্টাল সার্জনদের সমন্বয়ে যুগোপযোগী সেবা প্রদান করা হবে। বিশেষত, ইমপ্ল্যান্ট চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে এই অঞ্চলে উন্নত ডেন্টাল সেবা নিশ্চিত হবে।”

হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. বিধান ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. এম এম নাসিমুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. কামরুল হাসান, মেডিকেল ডিরেক্টর ডা. গুঞ্জন চৌধুরী, ডিরেক্টর ডা. প্রমিজ বড়ুয়া, এডমিন ডিরেক্টর মো. নুরুল ইসলামসহ অনেকে।

বার্ষিক সভায় হসপিটালের গত বছরের অডিট প্রতিবেদন পেশ করেন অডিটর কাওসার আহমেদ। পরে উপস্থিত ডিরেক্টরদের সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিকেলে হাসপাতালের দ্বিতীয় তলায় নতুন ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হসপিটালের নির্বাহী পরিচালক মো. মনছুরুল হক ও মো. ইসহাকের তত্ত্বাবধানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...