শনিবার, ৯ মে ২০২৬

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে নগরের আমবাগান  এলাকায় অবস্থিত পার্কের নাম।যার পূর্ব নাম ছিলো ‘শেখ রাসেল’ পার্ক। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে পার্ক পরিদর্শন শেষে ‘শহীদ ওয়াসিম’ পার্ক হিসেবে নামকরণের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ থেকে পার্কের নতুন নামকরণের কথা জানিয়ে তিনি বলেন, ‘‘বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম। তাঁর নামে এ পার্ক নামকরণ করা হবে। আজ থেকে এটার নাম ‘শহীদ ওয়াসিম পার্ক’। এটা সবার জন্য উন্মুক্ত করতে চাই।’’

তিনি বলেন, ‘পার্কটি এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে। পার্কের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা হবে। সবাই এখানে আসতে পারবে, হাঁটতে-ঘুরতে পারবে।’

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম পাহাড়-সমুদ্রনন্দিত একটা শহর। পর্যটন ট্যুরিজম সিটি। তবে ঠিকমতো ফোকাস করা যাচ্ছে না। এর কারণে পার্ক থাকার পরও কেউ ভালোভাবে ঘুরতে পারছে না। এ পার্কগুলোকে ভালো পর্যায়ে এনে আমরা চাই সবুজের সমারোহ গড়তে। এখানে পাহাড়ি একটা ভাব আছে, বসার জায়গা আছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে এ পার্ক করে চট্টগ্রাম সিটি করপোরেশন। তবে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে দর্শনার্থীদের যাওয়া আসা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৩, আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...