সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) জোন অধিনায়ক লে.কর্নেল সৈয়দ ইমাম হোসেন পিএসসি, এর সভাপতিত্বে সভায়,সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদকদ্রব্য ও চোরাচালান নির্মুল, পাহাড়ে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেমন ইউপিডিএফ, জেএসএস এর চাঁদাবাজি বন্ধ, চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন,সড়ক দুর্ঘটনা রোধ সংক্রান্ত বিষয়ে সমন্বয় সভায় আলোচনা করা হয়।

সভায় জোনঅধিনায়ক ৪৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় মাদক চোরা চালান ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা দেন এবং যেকোনো মূল্যে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটর রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পাহাড়ে অনিবন্ধিত রাজনৈতিক দল গুলোর চাঁদাবাজি বন্ধে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

এসময় সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো.হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সাংগঠনিক সম্পাদক মো.ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সভাপতি ফয়জুর রহমান, সহ-সভাপতি জামশেদ আলম বাংলাদেশ খেলাফত মজলিসের রামগড় উপজেলার সভাপতি মাওলানা আবদুল খালেক, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা এবিএম মোজাম্মেল হোসেন, ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঈন উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি শুভাশীষ দাশ, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...