শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আগে দরকার সিস্টেম সংস্কার তারপর নির্বাচন :সারজিস আলম

অনলাইন ডেস্ক

সিলেটে জুলাই বিপ্লবে নিহত ৩২ জনের তালিকার মধ্যে ১৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

এ সময় তালিকার বাকিদের তথ্য আরও স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে ক্রমান্বয়ে তাদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেন, ‘বিগত আন্দোলনে সিলেট বিভাগের ৩২ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন। এর মধ্যে শনিবার ১৮ জন শহীদের পরিবার উপস্থিত থাকায় তাদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। বাকি শহীদদের আইডেন্টিফাই করা হচ্ছে দু-তিন দিনের মধ্যে তাদের পরিবারের হাতে চেকগুলা তুলে দেওয়া হবে।’

আর্থিক সহায়তা প্রদানকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেননি, অর্ধলক্ষ মানুষ তাদের রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত ১৬ বছরের দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কবলে পড়ে দেয়ালে তাদের পিঠ ঠেকে গিয়েছিল। এখন এই সিস্টেমগুলো সংস্কার না করে নির্বাচন দিয়ে দিলে তো হবে না।’

তিনি বলেন, ‘সারা দেশ থেকে আমাদের কাছে ১৬০০ জনের তালিকা এসেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে প্রকৃত শহীদ পরিবারের হাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করছি। তথ্যগুলো স্বচ্ছভাবে ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগলেও খুব দ্রুততম সময়ের মধ্যে সব আহত যোদ্ধার কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।’

আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে সমন্বয়করা ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সিলেটে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...