শুক্রবার, ১ মে ২০২৬

ফজলে করিমের ফাঁসির দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসি এবং তাঁর স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। রোববার সকালে চট্টগ্রাম নগরীর আদালত ভবন-সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা বলেন, মিথ্যা মামলায় ড. মুহাম্মদ ইউনূসকে আদালতে হাজিরা দিতে হয়েছে। তাহলে ফজলে করিম কেন ভিআইপি সুবিধা পাবেন? তাঁকে কেন কারাগারে ডিভিশন দেওয়া হচ্ছে? ফজলে করিমের নামে ২৪টি মামলার ৯টিই হত্যা মামলা বলে এ সময় তারা উল্লেখ করেন। সমাবেশে ‘অনলাইনে কীসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এক পর্যায়ে ফজলে করিমের ছবিযুক্ত ব্যানারে জুতা নিক্ষেপ করেন তারা।

সমাবেশে ছাত্র-জনতা বলেন, গত ২১ জুলাই ফজলে করিম ঘোষণা দিয়েছিলেন- চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তাঁর গুন্ডাবাহিনী ছাত্রদের ওপর গুলি চালানোর হুমকি দেয়। এসবের বিচার না করে উল্টো তাঁকে সুবিধা দেওয়া হয়েছে। সমাবেশে আইনজীবীদের নিয়ে যোগ দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘রাউজানের প্রাণের দাবি, ফজলে করিমকে ফাঁসি দিতে হবে। তিনি রাউজানকে আয়নাঘরে পরিণত করেছিলেন।

গত ১২ সেপ্টেম্বর আখাউড়া সীমান্তে আটক হন ফজলে করিম। ১৯ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রামে আনা হয়। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...