সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আলেম সমাজ আলোর মিনার: ধর্ম উপদেষ্টা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমসমাজ আলোর মিনার। তাঁরা সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ বিকালে(১৯ অক্টোবর ) কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে জামিয়াতুল ইসলামিয়া ফয়জুল উলুম মাদ্রাসার হলরুমে ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা আলেমদের মর্যাদা বৃদ্ধি করেছে। আলেমসমাজ সবসময় আল্লাহ ও রাসুলের কথা বলেন। তারা সাহাবায়ে কেরামদের কথা বলেন। একইসাথে তারা দুর্নীতি, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস-জঙ্গীবাদসহ নানাবিধ সামাজিক ইস্যুতে কথা বলেন। হিংসা-বিদ্বেষ, ঘৃনা, শ্রমের মর্যাদা প্রভৃতি বিষয়ে ইমামেরা কথা বলেন। তাঁরা মানুষের মাঝে মানবিক গুণাবলী জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের সমাজে ইসলামি কালচার যতটুকু টিকে আছে তা এই ইমামদের মেহনতের কারণেই টিকে আছে।

উপদেষ্টা বলেন, কওমী মাদ্রাসাগুলোতে সরকারের কোন অনুদান নেই। সম্পূর্ণভাবে সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমেই এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে থাকে। সামান্য বেতন-ভাতা দিয়েই মাদ্রাসার শিক্ষকেরা জীবিকা নির্বাহ করেন। মসজিদের ইমামগণও ঠিক একইভাবে সামান্য সম্মানীতে দিনতিপাত করেন। ওলামায়ে কেরাম আল্লাহকে রাজি-খুশি করার জন্যই তাদের দায়িত্ব পালন করে থাকেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, এই সরকারের মেয়াদ খুব কম। এই সময়ের মধ্যেই ধর্ম মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে একটি মিনারেল ওয়াটার প্লান্ট করে যেতে চাই। এই ট্রাস্ট হতে ইমাম-মুয়াজ্জিনদেরকে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণ দেওয়া হয়ে থাকে। এই ঋণের পরিমাণ আমরা বৃদ্ধি করতে চাই। তিনি বলেন, আমাদের দেশে সাধারণত ঋণের টাকা মানুষ পরিশোধ করতে চায়না। কিন্তু ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের কোন ঋণখেলাপী নেই। কারণ ইমামসমাজ এটাকে আমানত মনে করে থাকে, তারা আমানতের খেয়ানত করে না। উপদেষ্টা এ মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার বক্তৃতা করেন। এসময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, চকরিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার এম এম রকীব উর রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা উপজেলার হারবাং গ্রামে সূধী সমাবেশে অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...