শনিবার, ২ মে ২০২৬

ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে ধারণা করা হচ্ছে, নতুন নকশার ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যেতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র বলছে, আপাতত এ চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর অর্থবিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থবিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার ব্যাংক নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না।

যদিও স্বাধীনতার পরে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়। এসব নোটের প্রতিটিতেই শেখ মুজিবের ছবি ছিল। পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরোনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবের প্রতিকৃতি–সংবলিত ১০ ও ৫০০ টাকার নোট ছাপে। সরকারের নির্দেশনা অনুযায়ী এরপর থেকে সব কাগুজে নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে। নতুন ডিজাইনের এ প্রবর্তনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের অধীনে প্রতিষ্ঠিত মুদ্রামান থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।

উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র দুদিন আগে ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরও বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন দুটি ডিজাইন এবং ২০ টাকা ও ১০০ টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শ্রমিকরা উৎপাদনের যন্ত্র নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও...