বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কর্ণফুলীর বড়উঠানে জামায়াতে ইসলামীর সিরাত মাহফিল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে রাসূল (সা.) এর জীবনী শীর্ষক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বড়উঠান দৌলতপুর নাসির কনভেনশন হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন শাখা এ মাহফিলের আয়োজন করেন।

সিরাত মাহফিলে বড়উঠান জামায়াতে ইসলামীর সভাপতি আল মাহমুদ ইমরুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন।

সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুদ্দিন জাহাঙ্গীর।

এতে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ বুলবুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনির আফসার চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল মনসুরসহ আরও অনেকে।

সিরাত মাহফিলে কোরআন তেলাওয়াত করেন দারুল ইনসাম মাদ্রাসার শিক্ষক মৌলনা সাদ্দাম হোসেন মনছুর। সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন ইসলামী সংগীত শিল্পীরা।

মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)কে এই পৃথিবীতে রহমতস্বরুপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সৌহার্দ্যরে ধর্ম ইসলাম নিয়ে তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা আজ পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোন পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোন উপায় নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...