বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বিএনপির সাবেক কমিশনার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে  স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি : ডা. শাহাদাত

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপির সাবেক কমিশনার ও নির্বাচনে দলের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের একটি হোটেলে তিনি এ মতবিনিময় করেন।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদি আচরণের কথা উল্লেখ করে উপস্থিত নেতাদের ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে ‘ভালো’ কিছু করার আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই আন্দোলনে শেখ হাসিনা লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আর সেই ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম। ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যার প্রেক্ষিতে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার কারাগার থেকে মুক্ত হয়েছে।’

নেতাকর্মীদের সতর্ক করে কেন্দ্রীয় বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ শেখ হাসিনাকে পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি। আপনাদের উপর জনগণ তাকিয়ে আছে। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকতে হবে। ভালো কিছু করতে হবে। প্রতিটি এলাকায় এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনা বৃদ্ধি করতে হবে। উন্নয়নমূলক কর্মকান্ড করতে হবে।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর সামশুল আলম, আবুল হাশেম, শহীদ মোহাম্মদ চৌধুরী, ডা. নুরুল আবসার, মনোয়ারা বেগম, মোহাম্মদ ইসমাইল বালি, মোহাম্মদ সালাউদ্দীন, মো. সেকান্দর, অ্যাডভোকেট তারিক আহমদ, দিদারুর রহমান লাভু, সালাউদ্দিন কাউসার লাবু, সাদেকুর রহমান রিপন, মোঃ লিয়াকত আলী, মোঃ মহসিন, জালাল উদ্দীন জসিম,ফরিদুল আলম, হাসান লিটন, হাসান চৌধুরী ওসমান, ইয়াকুব চৌধুরী, সিরাজুল ইসলাম রাশেদ, আরিফুল ইসলাম ডিউক, মোঃ ওসমান, সোহরাব হোসেন, আবু মোহাম্মদ মহসীন,মোহাম্মদ হারুন, সায়েফুদ্দিন রাশেদ,মনোয়ারা বেগম মনি,জেসমিনা খানম,এড. পারভীন,কামরুন্নাহার লিজা, খালেদা বেগম,রোকসানা বেগম মাধু,আরজুর নাহার মান্না, শাহেনেওয়াজ চৌং,জিন্নাতুন নেছা জিনু, মাহমুদা সুলতানা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে। সেই কাজটি আপনাদের ভূমিকার ওপরই অনেকখানি নির্ভর করে। দেশ ও জনগণের কল্যাণে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...