বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মব জাস্টিসের নামে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হবে না: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, মব জাস্টিসের নামে কেউ অন্যায়-অবিচার করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিটি ঘটনায় নিহত ও আহতদের বিচারের জন্য তদন্ত করা হবে। সাম্প্রতিক সময়ে আরেকটি অপরাধ হচ্ছে মব জাস্টিস।

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামেও একটি ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা অপরাধচক্রের একজনকে গ্রেপ্তার করেছি।

আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যারা ঘটনা ঘটিয়েছিল, ৬ জনকে গ্রেপ্তার করে তাদের স্টেটমেন্ট নিয়েছি। আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই- মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নেবেন না।

পুলিশের সংস্কার করতে আন্তরিক সরকার জানিয়ে তিনি বলেন, সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ কমিশন। পুলিশ কমিশন তিন মাসের মধ্যে প্রতিবেদন দিবেন। কমিশনের পাশাপাশি সংস্কারের জন্য পুলিশের হেডকোয়ার্টার থেকে কমিটি করেছে। পুলিশের পক্ষ থেকে ১১ টি দফা দেওয়া হয়েছিল, প্রতিটি দফা নিয়ে আলোচনা হবে। অতীতে পুলিশের কি কি ভুল হয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের পুলিশের প্রশিক্ষণে ঢেলে সাজানো হচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য শহীদ হয়েছে জানিয়ে আইজিপি আরও বলেন, আমাদের আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছে। গণমাধ্যমে পুলিশের গঠনমূলক আলোচনা-সমালোচনা গুরুত্বের সঙ্গে দেখে পুলিশ হেডকোয়ার্টার। জনগণের সঙ্গে পুলিশের দুরত্ব থাকবে না। পুলিশের কাজ হচ্ছে সেবা করা। আমরা জনগণকে সেবা দিতে চাই। ইতোমধ্যে ৯৯৯ এর জরুরি সেবা চালু হয়েছে। আমাদের জনবল ও যানবাহন সংকট রয়েছে। ভাড়া গাড়ি নিয়ে আমাদের পুলিশের কার্যক্রম চলছে। সেটা কাটিয়ে উঠার জন্য কাজ করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর মধ্যে ঢাকার থানার সংস্কারের কাজ শেষ হবে। এছাড়াও সারাদেশে দ্রুত সংস্কারের কাজ শেষ করা হবে।

‘সারাদেশে অযোগ্য ব্যক্তিদেরও অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। সকলের অস্ত্র জমা নেওয়া হয়েছে। যারা অস্ত্র জমা দেয়নি, তাদের অস্ত্র অবৈধ হয়ে গেছে। সারাদেশ থেকে ২৩৮ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও পুলিশের ৭৫ ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ’

এ সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া,অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো.আব্দুল ওয়ারীশ ও উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...