বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ইলিশের প্রথম চালান  গেল ভারতে

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। ইতিমধ্যে তিনটি ট্রাকে করে ইলিশের প্রথম চালান সীমান্ত পেরিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিন আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রথম চালান ভারতে যায়। এই চালানে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানা গেছে।

বন্দর সূত্র জানায়, কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ইলিশবোঝাই ট্রাকগুলো বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রাপোল বন্দরে গিয়ে পৌঁছেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানান বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার।

ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পায়। প্রথম চালানে ইলিশ রপ্তানি করে স্বর্ণালী এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো আরজে এন্টারপ্রাইজ ও আরএস এন্টারপ্রাইজ, কলকাতা।

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, রপ্তানির জন্য বন্দরে আনা ইলিশের গুণগত মান পরীক্ষা করে ১২ মেট্রিক টন ইলিশের ছাড়পত্র দেওয়া হয়। এরপর ইলিশের চালানগুলো ভারতে রপ্তানি হয়।

ইলিশের প্রথম চালান রপ্তানির সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজিব জানান, ইলিশের চালান বন্দরে প্রবেশের পর দ্রুত রপ্তানির জন্য বন্দরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...