বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সপ্তাহে ৭ দিনই বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

অনলাইন ডেস্ক

দেশের সব মহানগরের বাসে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এক সেমিনারে এ ঘোষণা দেন। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দুটি শর্তের কথাও জানান তিনি। শিক্ষার্থীদের ইউনিফর্ম বা আইডি কার্ড থাকা লাগবে।

বর্তমানে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বাসে যাতায়াত করতে পারেন। এছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকা এই সুবিধা বর্ধিত হয়েছে ভোর ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত।

এর আগে গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত জানিয়েছিলেন- ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সাথে একটি যৌথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ২০২৪ এর গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে এসব গৃহীত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করা হবে।

সিদ্ধান্তগুলো হচ্ছে—

১. ২৪ সেপ্টেম্বর থেকে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন কার্যকর হবে।

২. হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩. এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

আরও পড়ুন

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...