শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

সাফায়েত মেহেদী, মিরসরাই।

চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন।

এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান বলেন, রোববার সকালে কারখানার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শনে করবে। তারপর  বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস নামে একটি কারখানার ভিতরের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার ভিতরে থাকা মেশিনারীজ ও উপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। তবে কারখানার নিচ তলায় থাকায় ক্যামিক্যালগুলো আগুন লাগার সাথে সাথে সরিয়ে ফেলায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি
এড়ানো গেছে।

মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, রোববার সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভিতরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রোববার সকালে এশিয়ান পেইন্টস নামক একটি কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমাদের সাথে যোগ দিয়েছেন বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...