বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় আনা কনটেইনার ভর্তি বিদেশি মদ আটক

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম বন্দরে চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় আনা বিদেশি মদের বড় চালান ধরা পড়েছে। ২০ ফুট লম্বা একটা কনটেইনারে বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ রয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে কাস্টমস হাউস, চট্টগ্রামের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) টিম চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে চালানটি আটক করে। এ চালানে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠেছে।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, ফেব্রিক্স ঘোষণায় নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে মদের এই চালান এসেছে। আর চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট-হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। কনটেইনারটিতে ১ হাজার ১১৪ কার্টনে ১২ হাজার ১৬৮ বোতলে ১১ বিদেশি ব্র্যান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার ওয়াইন, হুইস্কি ও ভদকা পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি টাকা আর এর বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে ।

তিনি বলেন, ‘গত ২৭ জুন ওয়াটার পিউরিফায়ার মেশিনের ঘোষণায় আনা ৫০ লাখ শলাকা সিগারেট আটক করেছিল এআইআর শাখার চৌকস টিম। সেই ধারাবাহিকতায় এবারও মিথ্যা ঘোষণায় আনা মদের চালান আটক করে সরকারি রাজস্ব সুরক্ষিত করা হলো।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ...

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১ 

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ'র কর্মী নিহতের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...