শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালী ভূমি অফিস ও পৌরসভায় প্রশাসক না থাকায় কার্যক্রমে স্থবিরতা

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কমিশনার (ভূমি) এবং বোয়ালখালী পৌরসভার পৌর প্রশানের দায়িত্ব -প্রাপ্ত নুসরাত ফাতেমা চৌধুরী বোয়ালখালী ভূমি অফিস ও বোয়ালখালী পৌর প্রশাসকের কর্মস্থলে না থাকায় বোয়ালখালী ভূমি অফিসসহ পৌর সভার কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা

বিরাজ করছে। ফলে বোয়ালখালী ভূমি অফিসে আসা জনসাধারণ ও বোয়ালখালী পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা মিলছে না।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে বোয়ালখালী ভূম অফিস ও বোয়ালখালী পৌরসভা সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরসভায় সেবা নিতে আসা ভুক্তভোগী কয়েকজন ব্যক্তি বলেন, আমরা কয়েদিন ধরে আমাদের বিভিন্ন সনদের জন্য বোয়ালখালী পৌরসভার কার্যালয়ে ঘুরছি। দায়িত্ব-প্রাপ্ত প্রশাসক না থাকায় আমরা সনদ পাচ্ছি না।

বোয়ালখালী প্রশাসন সূত্রে জানা যায়, গত (১৯ আগষ্ট) বোয়ালখালী পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব পান বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী। দায়িত্ব পাওয়ার পরের দিন অর্থাৎ গত (২০ আগষ্ট) থেকে বোয়ালখালী ভূমি অফিস এবং বোয়ালখালী পৌরসভার পৌর প্রশাসকের কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি।

বোয়ালখালী পৌরসভার পৌর সচিব মো.নজরুল ইসলাম বলেন, বোয়ালখালী পৌর প্রশাসকের নির্দেশনা এবং প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর ছাড়া কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পৌর কার্যালয়ে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।

বোয়ালখালী পৌরসভায় উপস্থিত থাকা কয়েকজন পৌর ওয়ার্ড কাউন্সিলর বলেন, পৌরসভার ট্রেড লাইসেন্স, জাতীয়তা সনদপত্র, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন সনদে পৌর প্রশাসকের স্বাক্ষর প্রয়োজন। আমাদের স্বাক্ষরে এসব সনদ দেওয়া যায় না।

বোয়ালখালী পৌরসভার কার্যালয়ের হিসাব রক্ষক মো.মজিবুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও হাসিনা পদত্যাগের পর উত্তেজিত জনতা পৌর কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় পৌর কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, রাউটার এবং ইলেকট্রনিঙ সামগ্রী নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা। এতে প্রায় পৌরসভার ৫৫ লাখ ৫৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বোয়ালখালী পৌর প্রশাসকের দায়িত্ব-প্রাপ্ত নুসরাত ফাতেমা চৌধুরীর মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বর্তমানে তিনি ছুটিতে আছেন। তার স্থলে ভারপ্রাপ্ত কাউকে এখনো দায়িত্ব দেয়া হয় নাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...