রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পানি ছাড়ার পর ৬ ঘন্টা বন্ধ হলো কাপ্তাই বাঁধের   জলকপাট

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পানি ছাড়ার পর ৬ ঘন্টা পর  অবশেষে রাঙামাটির  কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের  ১৬ টির জলকপাট বন্ধ করেছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। রোববার (২৫আগষ্ট) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। 

এর আগে রবিবার সকালে  কাপ্তাই   লেকের পানি ১০৮ ফুট মীন সি লেভেল হতে  বেড়ে যাওয়ায় অথাৎ বীপদ সীমা ক্রস করায়  আজ সকাল ৮টা ১০মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে ছয় ইঞ্চি করে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে।

এদিকে পানি ছাড়ার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ  রাখে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ। যেকোন ধরণের দুর্ঘটনা এবং প্রাণহানী এড়াতে ফেরী পারাপার বন্ধ রাখা হয়েছে। নদীর গতিবেগ কমে গেলে আবারো ফেরী পারাপার শুরু করা হবে বলে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়। ফেরী পারাপার বন্ধ থাকার সময় রাজস্থলী-বান্দরবান যাওয়ার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

হ্রদে পানি বাড়ায় বর্তমানে কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

এর আগে শনিবার বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে।  ওইদিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন  করে ২৫আগষ্ট সকাল    ৮টা ১০মিনিটে পানি ছাড়া হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...