রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে বন্যা পরিস্থির উন্নতি স্বাভাবিক হচ্ছে জনজীবন 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে।  শুক্রবার লোকালয় থেকে  পানি  নামতে শুরু করেছে। এরই মধ্যে ভেসে উঠছে বন্যার  ফলে রেখে যাওয়া ক্ষত।  বন্যার পানি যতই কমছে ক্ষত ততই স্পষ্ট হচ্ছে।বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক,, পুল কার্ভাটের চিত্র দেখে হতবিহবল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। 

শনিবার (২৪ আগস্ট)  উপজেলার রোসাংগিরী সমিতিরহাট, নানুপুর, বক্তপুর, ধর্মপুর , জাফতগর আব্দুল্লাহপুর ও খিরাম ইউনিয়ন  ঘুরে দেখা যায়, বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় দূর্গতদের  মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অনেকে  বন্যার পানিতে ডুবে যাওয়া  গৃহস্থালী সামগ্রী  শুকানোর কাজে নেমে পড়েছেন।পাশাপাশি  বিগত কয়েক দিনের বন্যায় ঝিমিয়ে পড়া স্থানীয়  হাট  বাজার গুলো  মানুষের পদচারণায়  মূখর হয়ে উঠেছে।

তবে হালদা নদী  ও অধিক  খাল পরিবেষ্টিত ইউনিয়ন হওয়ায়  সুয়াবিল, সুন্দরপুর, নারায়ণহাট  দাঁতমারা ও বাগানবাজারের  অধিকাংশ এলাকা এখনো পানির নীচে।

উত্তর চট্টগ্রামের  বানিজ্যিক জনপদ নাজিরহাট বাজারের   ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, গত  কয়েকদিন দোকান খোলা  দুরের কথা ঘর থেকে বের পর্যন্ত হতে পারেনি। ভয়ে নির্ঘুম রাত কাটিয়েছি কয়েকদিন। এখন পানি নেমে যাওয়ায় কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি।

রোসাংগিরী  ইউপি চেয়ারম্যান  শোয়েব আল সালেহীন আক্ষেপ করে  বলেন অনেক চেষ্টা তদবীর করে রাস্তাগুলো উন্নয়ন করেছিলাম। এখন বন্যায় সব ক্ষত বিক্ষত হয়ে গেছে। যা  দেখলে  চোখে কান্না আসে।

অন্যদিকে, সরকারী সহায়তার পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে  ইউনিয়নের সর্বত্র ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানান নানুপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী রোশন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী  অফিসার  মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন,  সর্বাত্মক চেষ্টা করেছি দুর্গতদের সেবা দিতে। ত্রাণ বিতরণ ও জানমাল উদ্ধারে সেনাবাহিনী ও প্রশাসন সরাসরি কাজ করছে। তবে পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখন বলা যাচ্ছে না। বন্যায় স্বেচ্ছাসেবীদের কর্ম  তৎপরতাকে সাধুবাদ জানিয়ে  তিনি  আরো ত্রান বিতরণকালে  খেয়াল রাখতে হবে  দুর্গতদের সবার হাতে যেন ত্রান পৌঁছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

আরও পড়ুন

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টারদিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের...