শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে ৫৫ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৬০ ভরি স্বর্ণ, ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াট ও বাংলাদেশী মুদ্রার ৫ লাখ টাকাসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ কোটি ২২ লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন নাফ নদীর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন।

এতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে স্বর্ণের একটি চালান অবৈধভাবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। ভোর ৪ টায় বাংলাদেশের জলসীমায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি থামার সংকেত প্রদান করে।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা হাইস্পিড বোট দিয়ে ধাওয়া করে বোটটি আটক করেন।

পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৪৯২ দশমিক ৫ গ্রাম স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ বাংলাদেশী টাকা ও ১ কোটি ৭৭ লাখ মিয়ানমার কিয়াটসহ দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৫৫ কোটি ২২ লাখ টাকা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত পাচারকারীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্বর্ণ পাচার কাজের সাথে জড়িত। জব্দকৃত স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

আরও পড়ুন

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুরের প্রথম মৃত্যুবার্ষিকী।২০২৫ সালের এই দিনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় একটি...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...