কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর আটক করেছেন বলে খবর পাওয়া গেছে।
২০ আগষ্ট (বুধবার) রাত সাড়ে ৯টার সময় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার জিইসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি র্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) শরীফ উল আলম নিশ্চিত না করলেও আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত সুত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে এ বিষয়ে নিশ্চিত হতে উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও তাঁর ছেলে শাওন আরমানের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে মেসেজ করেও মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্বস্ত সুত্র জানায়, আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কে র্যাব-৭ কক্সবাজার নিয়ে যাবেন। সেখান থেকে র্যাব-১৫ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত করবেন।
বিস্তারিত আসছে….
