বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে আ.লীগের জনপ্রতিনিধিদের অপসারণ দাবিতে ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামীলীগ সরকারের আমলে নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ চেয়ে উপজেলা পরিষদ এবং দুইটি ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করা হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে তাঁরা এ কর্মসূচী পালন করেন।

সূত্র জানায়, রবিবার (১৮ আগস্ট) সকাল ৮ টা থেকে ক্রসিং রিভার ভিউ কর্ণফুলী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় এবং বড়উঠান ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় অবৈধ সরকারের জনপ্রতিনিধিদের অপসরণের দাবিতে শ্লোগান দিতে দেখা যায়। পরে সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এসময় চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদে অবস্থান নিতে দেখা যায় ইউনিয়ন বিএনপির সভাপতি এ টি এম হানিফ, সহ-সভাপতি নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন জুয়েল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন, ছাত্রদলনেতা জয়নাল আবেদিন ফয়সাল,নুরুল ইসলাম আসিফ, জাহেদুল ইসলামসহ আরোও অনেককে।

ঘেরাও ও বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী ওসমান বলেন, অবৈধ সরকার আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের অপসারণের দাবিতে বিএনপিসহ বিক্ষুব্ধ জনতা অবস্থান নিয়েছে। যতদিন পর্যন্ত তাঁরা অপসারণ হবে না ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব৷

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে উপজেলায় এসেছেন। উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...