বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আশ্বাসের ২দিনের মধ্যে শহীদ ইশমামের বড় ভাইয়ের চাকুরির ব্যবস্থা করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নিউজ ডটকম:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত্যুবরণকারী চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কৃতি সন্তান শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হককে জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ ১৪ আগস্ট বুধবার সকাল ১১টায় নিজ কার্যালয়ে মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গত ১২ আগস্ট সোমবার আমরা লোহাগড়ার কৃতি সন্তান শহীদ ইশমামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেই। আশ্বাসের দু’দিনের মধ্যে আজ বুধবার শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে চিড়িয়াখানায় চাকুরির নিয়োগপত্র তুলে দেয়া হয়। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, শুধুমাত্র শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দেব এবং তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।

শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হক নিয়োগপত্র হাতে পেয়ে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, চাকরির আশ্বাস দেয়ার মাত্র দু’দিনের মাথায় নিয়োগপত্র পেলাম। জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ। ইশমামকে হারিয়ে দিশেহারা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবিক জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুরুজ্জামানকে আজীবন স্মরণ করবো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ খান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান, সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শিক্ষার্থীদেরকে দেখতে বিকেলে হাসপাতালের ছুটে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় আহত শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সুচিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...