বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ী ( জীপগাড়ী) খাদে পড়ে ২জন নিহত হয়েছে। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট) সন্ধ্যা ৬ ঘটিকার সময়  থুম পাড়া জুরাছড়ি উপজেলার পান কাটা ছড়া যাওয়ার পথে  একটি চাঁদের গাড়ী  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত চিনিমং মারমা  (২০)  রাঙামাটি জেলার  রাজস্থলী  উপজেলার বালুমুড়া  গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে। এছাড়া এই ঘটনায় মনু চাকমা নামক আরেক ব্যক্তি নিহত হয় । এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে কালাকেতু (৫০) বর্ম চাকমা(২০) বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কেচিনো মারমা (৩৮) সুরেশ চাকমা (২৫) তারা সকলে জুরাছড়ি এলাকার  একই গ্রামের  বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের  গাড়িটি  বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার হতে বাজার করে গন্তব্যের  উদ্দেশ্যে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক   এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকের  মৃত্যু হয়।অন্য সাতজন কে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেক জনের মৃত্যু হয়। আহতের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ  জানান, মঙ্গলবার রাত ৭ টায় হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে আটজন রোগী আনা হলে ২জনকে মৃত পাওয়া যায়। অপর ৬জনের  মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...