বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে শিশু ফাহিম হত্যার ঘটনায় চার জনকে আটক

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলায় কথা কাটাকাটির জেরে নৃশংসভাবে শিশু ফাহিম (১২)কে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়।

রামগড় সদর ইউনিয়নের ০৮নং ওর্য়াড় ওয়েফাপাড়া গ্রামে গত মঙ্গলবার সকালে এ নৃশংস হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলেন, ওয়েফাপাড়া গ্রামের মুমিনউল্লাহের ছেলে মো.মাঈনউদ্দিন (১৭), নুরুল আমিনের ছেলে আসাদ উল্ল্যাহ গালিব (১২) সহ অন্য দুই সহযোগী হলেন, শফিকুল ইসলামের ছেলে আজাদ হোসেন উচাইদ (১৬) এবং মীর হোসেনের ছেলে মো.আল ফাহাদ (১৫)কে এলাকা বাসী আটক করে ইউপি সদস্য ও সমাজ প্রতিনিধিদের জিম্বায় স্থানীয় একটি পাড়া কেন্দ্রে কড়া নিরাপত্তায় পাহারা দিয়ে রাখা হয়েছে।

আটককৃত মাঈন উদ্দিন এবং গালিব সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের জানান, গত কয়েক দিন আগে নিহত ফাহিমের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় ফাহিম মাঈন উদ্দিনকে  গালাগালি ও মারধর করে। এজন্য পরবর্তীতে মাঈন উদ্দিন ফাহিমের উপর প্রতিশোধ নিতে তাকে হত্যা করার জন্য উচাইদ, ফাহাদ ও গালিবকে সঙ্গে নিয়ে চারজন মিলে হত্যার পরিকল্পনা করেন। একপর্যায়ে গত ৬ আগষ্ট মঙ্গলবার সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাঈন উদ্দিন গালিবকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে একটি টিলার নিচে তাদের বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ড ও মাদকদ্রব্য সেবনের আস্তানায় নিয়ে যায়। পরে সেখানে থাকা পুকুরে গোসলের নাম করে মাঈন উদ্দিন, গালিব তারা দুজনেই ফাহিমকে সঙ্গে নিয়ে পুকুরে নামেন। এবং একপর্যায়ে মাঈন উদ্দিন পরিকল্পনা অনুযায়ী গালিবকে কোনো লোকজন আসতেছে কিনা দেখার জন্য পাহারা দিতে বলে ফাহিমকে পিছন থেকে পানির নিচে ডুবিয়ে ধরলে একসময় ফাহিম যখন নিস্তব্ধ হয়ে যায় তখন পুকুর থেকে উপরে উঠিয়ে টেনে হিঁচড়ে পাশে টিলার মাঝে জঙ্গলে নিয়ে যায়। সেখানে গাছের লতা দিয়ে বাঁধার পরও যখন লাশ গোপন করতে পারছে না তখন মাঈন উদ্দিন ফাহিমকে মেরে ফেলেছে বলে উচাইদ এবং ফাহাদকে জানায় এবং তাৎক্ষণিক একটি কোদাল নিয়ে আসতে বলে। যখন কোদাল নিয়ে তারা আসতে রাজি না হওয়াতে পরবর্তীতে লাশটিকে আবারও পাহাড় থেকে নিচে এনে পুকুরের এক কোণে ফেলে রেখে মাঈন উদ্দিন ও গালিব পালিয়ে যায় বলে জানান তারা।

নিহত ফাহিমের বাবা সাইফুল ইসলাম সহ এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফাহিমকে হঠাৎ খুঁজে পাওয়া না যাওয়ায় আত্মীয় স্বজনদের বাড়িতে এমনকি বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। এসময় ফাহিমের নিখোঁজ হওয়ার সংবাদটি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ৯টার সময় কয়েকজন মহিলা মিলে ওই পুকুরের পাশ দিয়ে ফাহিমকে খোঁজতে গেলে তখন তাঁরা পুকুরের এক কোণে ফাহিমের লাশটি দেখতে পান। পরে লাশটি ওখান থেকে বাড়িতে নিয়ে আসেন। এবং সকলে ভেবে নিয়েছেন যে পানিতে ডুবে মারা গেছেন। কিন্তু তখনও কেউ জানতেন না ফাহিমকে যে হত্যা করা হয়েছে। পরে ফাহিমের বাবার সন্দেহ হয় যে তার ছেলের গায়ে গেঞ্জি ও পায়ের জুতা কোথায় তখন এগুলো খুঁজতে গিয়ে বেরিয়ে আসে হত্যায় ব্যবহারকৃত আলামত সমূহ যার প্রেক্ষিতে হত্যার ঘটনায় জড়িতদের সনাক্ত করে এলাকাবাসীর সহযোগিতার আটক করা হয়েছে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো.হানিফ বলেন, আমরা এদের আটক করে তাৎক্ষণিকভাবে রামগড় থানা পুলিশ সহ সেনাবাহিনীকে খবর দিয়েছি। তবে বর্তমান দেশের পরিস্থিতিতে পুলিশ আসতেছে না তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের সাথে কথা হয়েছে তিনি বলেছেন তাদেরকে নিরাপত্তা দিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য আজ রাতে সরকার শপথ গ্রহন করলে আগামীকাল তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে। এজন্য আটককৃতদের নিরাপত্তার জন্য আমরা এলাকাবাসীর সহযোগিতায় একটি টিম গঠন করেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...