বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চবির আবাসিক হলগুলো খুলবে ১৮ আগস্ট, ক্লাস শুরু ১৯ আগস্ট

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শ্রেণি কার্যক্রম। ১৯ আগস্ট থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস। আবাসিক হলগুলো খুলবে ১৮ তারিখ।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহেরের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় আবাসিক হলের আসন প্রাপ্তির জন্য শিক্ষার্থীদেরকে ১০ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করার কথাও জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে আসন বরাদ্দ দেয়া হবে ১৭ আগস্ট।

ঈদুল আজহার সরকারি ছুটির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের আন্দোলন এবং সবশেষ কোটা আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও পরীক্ষা।

এর আগে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে অনেকেই অবৈধভাবে আবাসিক হলগুলোতে সিট ধরে রেখেছিল। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা হলে সিট পেতো না। এই সমস্যারও অবসান হতে চলেছে। যারা হলে সিট পায়নি তারা আবেদনের ভিত্তিতে বৈধভাবে আসন বরাদ্দ পাবে এবার। অবৈধভাবে আর কেউ হলে থাকতে পারবে না বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...