বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে স্কাউটের শিক্ষার্থীরা, করছে ট্রাফিক নিয়ন্ত্রণও

মোহাম্মদ রিয়াদ হোসেন :

শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা।সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে হওয়া ছাত্র আন্দোলন ক্রমে একটি গণ অভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে দীর্ঘ ১৫ বছর দেশ শাসন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পতন হওয়ার সাথে সাথে উদ্ভুত এই পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি ভেঙ্গে পড়েছে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনাও।

প্রায় সারাদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক পুলিশ সদস্য। এর জেরে গত দুইদিন সারা দেশের থানাগুলো ছিল পুলিশশূন্য। এমনকি সড়কেও দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের। চট্টগ্রাম শহর ও বিভিন্ন উপজেলায় সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থী ও রোভার স্কাউট এর সদস্যরা । তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।

এদিকে বুধবার থেকে ” ট্রাফিক কন্ট্রোল সেবা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মন্দিরে সেবা” এই স্লোগানে চট্টগ্রাম জেলা রোভার স্কাউট লিডার এস,এম, হাবিব উল্লাহ (হিরু) ও চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি তাওহিদুল ইসলাম এর নেতৃত্বে ১৯ জন‌ স্থানীয় সমন্বয়কারীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর ও বিভিন্ন উপজেলার ৩৭ টি স্থানে  ৪০টি ইউনিটের ৪ শতাধিক রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

মুরাদপুর এলাকায় ট্রাফিক ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম জেলার সিনিয়র রোভার মেট জাহেদ মিয়া বলেন, আমরা চাই দেশের পরিস্থিতি সুন্দরভাবে চলুক এবং সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে। বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোভার এর নির্দেশনায় আমরা রোভার সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণ ট্রাফিক এর কার্যক্রম পরিচালনা করছি ।

এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এবং আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছি। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকবো।

চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি তাওহিদুল ইসলাম বলেন , স্কাউট সার্বক্ষণিক দেশের বিভিন্ন দূর্যোগে সেবা দিয়ে গেছে।তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা রোভারের সুযোগ্য কমিশনার অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন স্যার ও সম্পাদক এ,জেড,এম বোরহান উদ্দীন স্যারের নির্দেশনায় অভিভাবকহীন চট্টগ্রামের সড়কে ট্রাফিক কন্ট্রোল সেবা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে মন্দিরে সেবায় চট্টগ্রাম জেলা রোভার স্কাউট এর এই কার্যক্রম।

এর আগে গতকালও সাধারণ শিক্ষার্থীরা সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন। এটা শহরের সচেতন নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...