বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সহিংসতা, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন , দেশ গড়ার আহ্বান: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দেশব্যাপী সহিংসতা, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ লুটের ঘটনায় উদ্বিগ্ন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হচ্ছে, এই দেশ আমাদের, আমাদেরকেই এই দেশ গড়ে তুলতে হবে।’

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে সাক্ষাতের সময় আলাপে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন রাত পৌনে ৯টার দিকে দলটির কয়েকজন নেতাসহ হাসপাতালে যান মামুনুল হক। এসময় বেগম জিয়ার চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে চেয়ারে বসে কথা বলেন বিএনপির চেয়ারপারসন। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি মামুনুল হকের সঙ্গে তার বাবার (প্রয়াত শায়খুল হাদিস আজিজুল হক) ‘সুসম্পর্কের’র বিষয়ে স্মৃতিচারণ করেন।

খালেদা জিয়ার সঙ্গে আলাপে মামুনুল হক ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন। অভ্যুত্থানের ঘটনায় অরাজক পরিস্থিতির কথা উঠে এলে হেফাজতের এই নেতা জানান, ‘মঙ্গলবার সারাদেশে ছাত্র-জনতা বিভিন্ন স্থানে সরকারি সম্পদ রক্ষার কাজে যুক্ত হয়েছে। শহরে নতুন করে শিক্ষার্থীরা ট্রাফিক সামলানোর কাজে যুক্ত হয়েছে। রাস্তাঘাটের ময়লা পরিষ্কারের কাজেও অনেকে যুক্ত হয়েছে। সর্বশেষ সোমবার (৫ আগস্ট) রাত থেকে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে।’

বৈঠক সূত্র জানায়, বেগম জিয়া মানুষের জানমালের ক্ষতি করাকে খুব খারাপ ঘটনা বলে উল্লেখ করেন। অনেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে যুক্ত, যা অন্যায়– বলে অভিহিত করেন বেগম জিয়া।

এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন মজলুম নারী। আমরা দীর্ঘদিন বন্দি ছিলাম। মাওলানা মামুনুল হক দীর্ঘদিন বন্দি ছিলেন। বন্দিদের প্রতি বন্দিদের মায়া সবচেয়ে বেশি। মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আমরা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলাম।’

বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে আতাউল্লাহ বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো না। তিনি মানুষের জানমালের ক্ষতি নিয়ে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় সম্পদ লুট সঠিক কাজ হচ্ছে না, যারা জুলুম করে, তাদের আল্লাহ শাস্তি দেবেন, বলে মনে করেন তিনি। বেগম জিয়া দেশবাসীর জন্য, নিজের জন্য দোয়া চেয়েছেন।’

মঙ্গলবার পৌনে ৯টার দিকে এভার কেয়ার হাসপাতালে যান খেলাফত মজলিসের কয়েকজন নেতা। যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন, তোফাজ্জল হোসেন মিয়াজী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...