বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক পরিষ্কারে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সড়কে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়কে জমে যাওয়া ময়লা পরিষ্কারের কাজ করছেন শিক্ষর্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে এ কাজে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।  

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ও বিকালে নগরের বিভিন্ন মোড়ে এ চিত্র দেখা যায়।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু করে।

কিন্তু গতকাল সোমবারে গণঅভ্যুত্থানের পর সড়কে জমে যায় নানা ধরনের আবর্জনা। সঙ্গে সড়কে যানবাহন নিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। তবে আজ সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক পরিষ্কার এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা তৈরির কাজ শুরু করেন। নগরের কাজির দেউড়ি মোড়, ওয়াসা, নিউ মার্কেট, চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট মোড়সহ বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের আবর্জনা পরিষ্কার এবং যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

দেখা যায়, সড়কে শিক্ষার্থীদের কারো হাতে ঝাড়ু, কারো হাতে পলিথিনের ব্যাগ, ব্যাগে রাখা হচ্ছে আবর্জনা। সড়কের ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে সাফ করছেন তারা। কেউবা সড়কে দাঁড়িয়ে চেষ্টা করছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের।  নিউমার্কেট চত্বরে নতুন করে লাগানো হয় রং।

শিক্ষার্থীরা বলেন, দেশটা আমাদের।এই দেশের পরিবেশ-রক্ষার দায়িত্ব আমাদের। এখন সড়কে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই, তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি। দেশের এই দুঃসময়ে আমরা শিক্ষার্থীরা জনগণের কল্যাণে কাজ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...