বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সাভার-আশুলিয়ায় গুলি ও সহিংসতায় নিহত ৩৩

অনলাইন ডেস্ক

সাভার-আশুলিয়ায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সাভারে পুলিশসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ২৭ জন নিহত হয়েছেন। বাকি ৬ জনকে পিটিয়ে মারা হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬আগস্ট) সকালে সাভার-আশুলিয়ার বিভিন্ন হাসপাতাল থেকে এসব তথ্য পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইলের কাছে ফুটওভারব্রিজে দুইজনের লাশ ব্রিজের রেলিংয়ের সাথে উল্টো করে ঝুলানো রয়েছে। ঝুলন্ত লাশ দুটি আশুলিয়া থানা-পুলিশের বলে জানান স্থানীয়রা। এছাড়া বাইপাইলে একটি পোড়া লেগুনা গাড়িতে তিনটি লাশও রয়েছে যা পুড়ে কয়লা হয়ে গেছে। এর আগে সোমবার সাভারের এনাম মেডিকেলে গুলিবিদ্ধ হয়ে ১৩ জন, নারী ও শিশু হাসপাতালে ৩ জন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ৯ জন ও হাবিব ক্লিনিকে ২ জনসহ মোট ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আশুলিয়া থানার সামনে ৪ জন ও আশুলিয়া থানার লাশ ঘরের সামনে ২ জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

মোট ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রমজান আলী (৩৫), শ্রাবণ গাজী (২১), তৌহিদুর রহমান (২৮), মুজাহিদ (২৪), রাসেল (২৮), নাফিজা, সাফওয়ান, নিশান , মুন্না , রফিক, সজীব, রানা , আলামিন ও আবদুল কাইয়ুম। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পরও সাভারে পুলিশের নির্বিচার গুলি ও পিটনিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ। একদিনে পুলিশের গুলিতে এত মানুষের মৃত্যু বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে স্বজন হারানোদের আর্তনাদ। এখনও বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পড়ে আছে অজ্ঞাতনামা অনেকের লাশ। চারদিকে উদ্বেগ আর আতঙ্ক। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণহীন। বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিয়েছে সাভার মডেল থানা ও আশুলিয়া। আওয়ামী লীগের নেতাদের বাড়ি, অফিস ও বাণিজ্য কেন্দ্রগুলোতে এখনো জ্বলছে আগুন।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালেই গুলিবিদ্ধ এক নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শতাধিক গুলিবিদ্ধ রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। পরিচয়হীন একজনের লাশ এখনও পড়ে আছে। কিন্তু থানা পুড়িয়ে দেয়ায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...