মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে স্ত্রীর পরকিয়া প্রেমের বলি হলেন স্বামী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

স্ত্রীর পরকিয়া সম্পর্ক জেনে যাওয়ার কারনে জীবন দিতে হলো স্বামী মোঃ সুজন হোসেন(২৮) কে। ঘটনাটি ঘটেছে গত ২৩শে জুলাই বান্দরবানের লামা উপজেলায়।

লামার আলোচিত সুজন হত্যাকান্ডের বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে শুক্রবার (২ আগস্ট) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন সুজন হত্যা কান্ডের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এ মিলিত হোন।

এসময় তিনি জানান গত ২৩ জুলাই লামার মাতামুহুরী নদীতে একটি বিকৃত লাশ পাওয়া যায়।লাশটি পাওয়ার পর এটা আত্মহত্যা নাকি হত্যাকান্ড এ বিষয়ে তদন্তে নামে পুলিশ।পরে লাশটি সনাক্তের জন্য করা হয় মাইকিং।এক পর্যায়ে ভিকটিমের লাশটি সনাক্ত করে তার স্ত্রী নুর বানু। পরে আইনগত পক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরে নিহত মোঃ সুজন এর ভাই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলা রুজু হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।

তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সোর্স নিয়োগ করে পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং আসামীদের সনাক্তের জন্য ব্যাপক তৎপরতা শুরু করে।

প্রেস ব্রিফিং কালে জেলা পুলিশ সুপার জানান স্বামী নিখোঁজের পরেও থানায় কোন মামলা বা খোঁজখবর না নিয়ে স্বাভাবিক জীবনযাপন করায় পুলিশের সন্দেহ হয় স্ত্রী নুর বানুর উপর।পুলিশ তদন্তের সময় জানতে পারে নিহত মোঃ সুজনের স্ত্রী নুর বানুর সাথে অবৈধ পরকিয়া সম্পর্কে জড়িত ছিলো মোঃ হানিফ, বিষয়টি স্বামী মোঃ সুজন জেনে ফেলায় স্ত্রী নুর বানু ও প্রেমিক মোঃ হানিফ মিলে সুজন কে হত্যা করে রাতের অন্ধকারে লাশটি নদীতে ফেলে দেয় পরবর্তীতে থানায়া পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী নুর বানু স্বীকার করে পরকিয়া সম্পর্কের ব্যাপারে জেনে যাওয়ার কারনে সে ও হানিফ মিলে স্বামী মোঃ সুজনকে হত্যা করে।

প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে স্ত্রীর পরকিয়া প্রেমিক মোঃ হানিফ এবং স্ত্রী নুর বানু সহ ২ জন আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেন পুলিশ।

প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি,অতিঃপুলিশ সুপার মোঃ শাহ আলম,সহকারী পুলিশ সুপার, মোঃ সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার, মোঃ আমজাদ হোসেন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...