আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদকে খাগড়াছড়ি পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোল্লা জাকির হোসেন।
গত মঙ্গলবার রাতে আনোয়ারা থানায় নতুন ওসি যোগদান করেন।
বুধবার (৩১ জুলাই) রদবদলের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ।
জানা যায়, ২০২৩ সালে (২২ জুন) ওসি সোহেল আহমেদ আনোয়ারা থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে। । এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এমনকি তিনি আদালতের আদেশ পর্যন্ত অমান্যের দৃষ্টতা দেখিয়েছেন বলেও অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের মোহাম্মদ ইদ্রিচ (৬৫) অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১)আইজিপি’স কমপ্লেইন সেল পুলিশ হেডকোয়ার্টার্স এ অভিযোগ দায়ের করেন যা তদন্তধীন আছে।
