পটিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মৎস পোনা অবমুক্ত, পুরষ্কার বিতরন ও প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী, মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী’র সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও উপজেলা তথ্য অফিসার উজ্জ্বল দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন।
