মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সিটিস্ক্যান সেবা মিলবে চমেক হাসপাতালের জরুরি বিভাগেও 

পরীক্ষা করা যাবে সকাল ৮টা থেকে রাত ৯টা

নিজস্ব প্রতিবেদক

একটিমাত্র সিটিস্ক্যান মেশিন দিয়ে এতোদিন কাজ চলছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। মেশিনটি বারবার বিকল হওয়ায় দুর্ভোগে পড়তে হতো রোগীদের। দুর্ভোগ লাঘবে নতুন সিটিস্ক্যান মেশিন পেল চমেক  হাসপাতাল। মেশিনটি হাসপাতালের জরুরি বিভাগে স্থাপনের কাজ চলছে।  হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন মেশিন চালু হলে সেখানেও রোগীদের সেবা বাড়বে।

জানা গেছে, জাপানের সাবেক হিটাচি ব্র্যান্ডের বর্তমানে ফুজি ফিল্মের নতুন মেশিনটি সরবরাহ করে মেডিটেল প্রাইভেট লিমিটেড নামে এক প্রতিষ্ঠান। প্রায় আট কোটি টাকা মূল্যের নতুন অত্যাধুনিক মেশিনটি গত শুক্রবার হাসপাতালে আনা হয়।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালে একমাত্র সিটিস্ক্যান মেশিন দিয়ে কাজ চলছিল। কিন্তু মেশিনটি বারবার বিকল হওয়ায় রোগী-চিকিৎসকদের দুর্ভোগে পড়তে হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি দেয়। সর্বশেষ চট্টগ্রামে সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী নিজেও বিষয়টি জানতে পারেন।

এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন মেশিনটি চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, ‘নতুন সিটিস্ক্যান মেশিন চমেক হাসপাতালে এসেছে। সেটি হাসপাতালের জরুরি বিভাগে স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে রোগীরা সহজেই সেবা পাবেন।’

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত গড়ে ৩০ থেকে ৫০ জনের সিটিস্ক্যান সেবা প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা ভেদে মাত্র ২ থেকে ৪ হাজার টাকায় এ সেবা গ্রহণ করতে পারে রোগীরা। যা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে ৩ থেকে ১০ হাজার টাকা। এতদিন একটি মেশিন বারবার বিকল হওয়ার কারণে বেসরকারি ল্যাবে ছুটতে হতো রোগীদের। এতে অতিরিক্ত অর্থ ব্যয় এবং দুর্ভোগ পোহাতে হতো তাদের। নতুন মেশিনটি চালু হলে রোগীরা সহজেই সেবা পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...