রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়ে ছিলো চিরকুট

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রধান ভান্তে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।তিনি চট্টগ্রামের ফটিকছড়ির ফরাঙ্গী গ্রামের নান্টু বড়ুয়া’র ছেলে।

শনিবার (১৩ জুলাই) জেলার রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপি,কালাঘাটা এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের প্রধান ভান্তে ড.এফ দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) বিহারের সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

খবর পেয়ে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

বৌদ্ধ বিহারে ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, বৌদ্ধ ভিক্ষু ওই বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন।
কিন্তু গেল বেশ কয়েকদিন ধরে বৌদ্ধ ভিক্ষু ড. দীপঙ্কর মহাথেরোকে একটি মহল নানাভাবে হুমকি দিয়ে আসছিল বলে বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে সেটি জানেন না অনান্য ভিক্ষুরা।

এদিকে একজন উচ্চ শিক্ষিত ভান্তের এভাবে আত্মহত্যা করার বিষয়টি ভক্তরা রহস্যময় বলে মনে করছেন।ভক্তরা বলছেন ড. এফ দীপঙ্কর ভান্তে পাহাড়ে জেএসএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার স্থান হতে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে,বিষয়টি তদন্ত করে দেখছি আমরা।

তিনি জানান, ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...