রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চেঙ্গী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

পাহাড়ি জনপদ খাগড়াছড়ি শহর জড়িয়ে ছুঠে চলা খরস্রোতা চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় সারে চার ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল। যুবকের নাম মো: জিসান (১৬)। সে গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টারদিকে জেলা শহরের বাসটার্মিনাল সংলগ্ন শান্তিনগর মাঝির ঘাঠ এলাকায় এঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের মো জমির উদ্দিন জানান, খবর পেয়ে সকাল ১১. ৪০ টার দিকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের চেস্টা চালায়। ব্যর্থ হয়ে রাঙ্গামাটি থেকে ডুবুরী দলকে আনা হয়। ডুবুড়ী দল প্রায় ১ ঘন্টা চেস্টা চালিয়ে কিকেল ৪টার দিকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

নিখোঁজ যুবকের সাথে থাকা নরসিংদী থেকে খাগড়াছড়ির গঞ্জপাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসা মো. জাকির বলেন, আমার খালাতোভাই জিসানসহ আমরা চারজন চেঙ্গী নদীতে পাথর থেকে মাছ ধরছিলাম। মাছ ধরতে ধরতে নদীর উপর থেকে নিচের দিকে আসতে ছিলাম (শান্তিনগর মাঝির ঘাঠ) নামকস্থানে আসলে আমাদের থেকে এক দুই হাত সামনে হঠাৎ সে বেসি পানিতে ডুবে যাচ্ছিলো আর আমার নাম ধরে জাকির আমাকে বাঁচাও বাঁচাও বলে ডাকতে ছিলো। আমি তার কাছে আসতে না আসতেই সে পানিতে ডুবে যায়। তাকে আর খোঁজে পাওয়া যায়নি।

খাগড়াছড়ি পৌর সভার প্যানেল মেয়র ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে চেঙ্গী নদীর পানি বাড়লে ‘শান্তিনগর মাঝির ঘাঠ’ নামকস্থানে একজন দুইজন যুবক নিখোঁজ হয়। গত বছরও দুই জন যুবক নিখোঁজ হয় পরে তাদের মরদেহ পাওয়া যায়। খাগড়াছড়ি জেলাতে কোনো ডুবুড়ী দল নেই, নদীতে বা পুকুরে কোনো ডুবে যাওয়ার দূর্ঘটনা ঘটলে পাশের জেলা রাঙ্গমাটি থেকে ডুবুড়ী দল আন্তে হয়। ডুবুড়ী দল না থাকার কারণে শত চেস্টা করেও পানিতে নিখোঁজ বা ডুবে যাওয়াদের জীবিত উদ্ধার করা সম্ভব হয় না। খাগড়াছড়িতে একটি ডুবুড়ী দলের জন্য সরকারের কাছে জোর দাবী জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...