রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাফায়েত মেহেদী, মিরসরাই।

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাসহ দু’জন নিহত ও ১জন আহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট ও মঙ্গলবার রাতে বারইয়ারহাটে এসব দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কৃষি ব্যাংক হাদিফকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও মিরসরাই উপজেলার গাছবাড়িয়া এলাকার তেজেন্দ্র কুমার দাশের ছেলে অরুণ কান্তি দাস (৬৩) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর এলাকার মরহুম আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৫৫)।

আহত আশরাফ উদ্দিন (২৫) উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. মুছার ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদশীসূত্রে জানা গেছে, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী পিকআপ ধাক্কা দিলে অরুণ কান্তি দাস গুরতর আহত হয়। এরপর মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরি ধাক্কা দিলে মাথায় আঘাত পান বারইয়ারহাট শাহ আমানত রেস্টুরেন্টের কর্মচারি আবুল কালাম। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট এলাকায় বাইসাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান আশরাফ উদ্দিনকে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে পেশায় রাজমেস্ত্রীর দিনমজুরের কাজ করতো।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, বুধবার সকালে হাদিফকিরহাট এলাকায় দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি অবগত নই। খোঁজখবর নিয়ে দেখছি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) সোহেল সরকার জানান, বারইয়ারহাটে লরি ধাক্কায় আবুল কালাম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...