রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সিএমপি’কে মডেল হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা চাই

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে নবাগত কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) নবাগত কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) বলেছেন, নগরীতে সকল ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘেœ ও নির্ভয়ে সুন্দরভাবে বসবাস করতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের একার পক্ষে কিছুই কোন কিছু করা সম্ভব নয়। নগরীকে নিরাপদ রাখতে কোন্ কাজটি আগে ও কোন্ কাজটি পরে করতে হবে সে ব্যাপারে পরামর্শ চাই। ফুটপাতে ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশের নামে চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি-ডাকাতি-ছিনতাই, মাদক, খুন ও রাহাজানিসহ সকল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রেখে সিএমপি’কে মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতা চাই।

আজ সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে সর্বস্তরের সাংবাদিকদের সাথে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের মানুষের সাথে আত্মার সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১২-১৪ সালে সিএমপি’র বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার ও পরবর্তীতে রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। পুলিশ ও মূল ধারার সাংবাদিকের মধ্যে থাকবে সুসম্পর্ক, কোন গ্যাপ থাকবেনা। যে কোন অপরাধ বিষয়ে থানা পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে গড়িমসি করলে সরাসরি আমাকে ফোন দেবেন। যে কেউ ফোন দিলে বা অফিসে এসে তাদের সমস্যার কথা জানালে তাৎক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করবো। আমার অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। সিএমপি’র আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোন কাজটি হয়েছে, আর কোন কাজটি হয়নি তা পর্যালোচনার জন্য প্রতি ৩ মাস পর পর ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের ঘোষনা দেন মোঃ সাইফুল ইসলাম।

সিএমপি কমিশনার বলেন, কোন পুলিশ সদস্য অপকর্ম করলে বা অবৈধ আয়ের মাধ্যমে সম্পদ অর্জন করলে তার দায়-দায়িত্ব সংস্থা বা প্রতিষ্ঠান নেবে না, তাকেই বহন করতে হবে। এখন থেকে ‘ওপেন হাউজ ডে’ থানায় হবে না, ওয়ার্ড পর্যায়ে হবে। তাহলে জনগণ নির্ভয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে। কোন মানুষ নিখোঁজ ও মোবাইল হারানো বা মোবাইল ছিনতাই ঘটনায় থানায় দায়েরকৃত জি.ডি’র হালনাগাদ তথ্য জানতে কাজ শুরু হয়েছে। জিডি’র দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ সদস্য এর জবাবদিহিতা করবে।

ছেলে-মেয়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার নামে কোথায় যাচ্ছে, র্কা সাথে মেলামেশা করছে, অসৎ সঙ্গে যাচ্ছে কি না, সে বিষয়গুলো পুলিশ দেখবে না, তাদের অভিভাবকদেরকে খোঁজখবর রাখতে হবে। সাইবার ক্রাইম নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, চট্টগ্রাম নগরীতে অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি অটোরিক্সা পুলিশের নিয়ন্ত্রণে থাকলে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সদস্য যে-ই হোক কোন ধরণের অপরাধে জড়ালে ছাড় নেই।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন কুমার চক্রবর্তী, সিইউজে’র সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, পুলিশের অ্যাডিশনাল কমিশনার আ.স.ম মাহতাব উদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার ও জাতীয় সংবাদ সংস্থা-এনএনবি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রনজিত কুমার শীল ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সিএমপি’র পদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...