মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাতকানিয়ায় হেফজখানার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

সাতকানিয়ায় হেফজ বিভাগে অধ্যয়নরত ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।

উপজেলার মাদার্শা ইউনিয়নের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে শনিবার (৬ জুলাই) দুপুরে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে একই দিন রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা ওমর আলী পাড়ার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহকে (২২) মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাদার্শা ইউনিয়নের তেলীপাড়া ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার ছাত্রাবাসে থেকে ছাত্রটি পড়া-লেখা করছিল। চলতি বছরের ২৭ জুন রাত আনুমানিক ১২ টার দিকে ছাত্রটি ঘুমানোর আগ মূহুর্তে মাদ্রাসার বৈদ্যুতিক বাতি বন্ধ করতে গেলে অভিযুক্ত শিক্ষক ছাত্রটিকে ডেকে তাঁর কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে ছাত্রটির পরিহিত লুঙ্গি খোলার চেষ্টা করলে শিক্ষকের সাথে ধস্তাধস্তি শুরু হয়। অভিযুক্ত শিক্ষকের এমন কর্মকান্ডে সে (ছাত্র) চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধরের ভয় দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এর আগে চলতি বছরের ১ মার্চ রাতে একই শিক্ষক ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে সফল হয়নি।

ছাত্রীটির মা জানান, শুক্রবার (৫জুলাই) দুপুরে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ছাত্রটি বাড়ি আসে। তবে লজ্জায় বিষয়টি ঘরের কাউকে জানায়নি। শনিবার তাকে (ছাত্র) মাদ্রাসায় যেতে বললে সে অস্বীকৃতি জানায়। কারণ জিজ্ঞাসা করলে পরে তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিষয়টি মা’কে খুলে বলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিক গ্রেপ্তার করা হয়। তাকে আজ (রোববার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...