বুধবার, ২৭ মে ২০২৬

নারীকণ্ঠ-র আয়োজনে মোহছেনা ঝর্ণার “তখন আমরা ঘুমাইনি” গল্পগ্রন্থের আলোচনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

তরুণ গল্পকার মোহছেনা ঝর্ণার গল্পে সমসাময়িক নানা ঘটনা, পারিবারিক সম্পর্কের খুঁটিনাটি, শিশুনিগ্রহ ইত্যাদি বিষয় চমৎকারভাবে উঠে এসেছে। প্রাঞ্জল ও সুখপাঠ্য গদ্যে লেখা তাঁর গল্প পাঠকদের ভালো লাগবে, আশা করি।’

গত ৬ জুলাই, শনিবার, চট্টগ্রাম শহরের কদম মোবারকস্থ নারীকণ্ঠ পত্রিকা-আয়োজিত গল্পকার মোহছেনা ঝর্ণার তখন আমরা ঘুমাইনি গল্পগ্রন্থের আলোচনা-অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ-কথা বলেন বিশিষ্ট কবি, ছোটোকাগজ-সম্পাদক ও প্রাবন্ধিক হাফিজ রশিদ খান।

বইটি নিয়ে আলোচনায় আরও অংশ নেন নারীকণ্ঠ-র উপদেষ্টা ও লেখক সালমা রহমান। প্রসঙ্গত তিনি বলেন, ‘গল্পের জন্য বিষয় নির্বাচন ও বৈচিত্র্যময়তা বইটিকে ঋদ্ধ করেছে। অনেক গল্পে শৈশব-কৈশোরের নস্টালজিয়া পাঠককে স্পর্শ করবে।’ নারীকণ্ঠ-র সম্পাদক ও প্রকাশক শাহরিয়ার ফারজানার সভাপতিত্বে ও কবি আখতারী ইসলামের উপস্থাপনায় আয়োজিত এ-অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে নারীকণ্ঠ-র উপদেষ্টা রোকসানা বন্যা ও সদস্য রুমা দাশ।

গল্পকার মোহছেনা ঝর্ণা তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘লেখালেখি বা যে-কোনও শিল্পকর্ম একার কাজ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মিশি, কিন্তু যখন লিখতে বসি তখন সমস্ত বোঝাপড়া হয় নিজের সঙ্গে। এখানে আমি নিঃসঙ্গ। চাকরিবাকরি, পারিবারিক ব্যস্ততা ইত্যাদি নানা কারণে লেখালেখির সময়-সুযোগ কমে এসেছে ইদানীং, তবু চেষ্টা করি ভালো কিছু লিখতে। আমি চাই আমার পরবর্তী বইটি যেন ঠিক এ-বইয়ের মতো না হয়।’

আলোচনা-অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারীকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও সদস্য জিনাত আজম, জান্নাতুল ফেরদৌস, বিচিত্রা সেন, শর্মিষ্ঠা চৌধুরী, সাহানা আখতার বীথি, চম্পা চক্রবর্তী, সাহীনুর আকতার, তৃষা দে প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক গল্পকার আহমেদ মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা।মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন...

প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে ‘বনলতা এক্সপ্রেস’

উৎসবমুখর পরিবেশে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে। গল্প, অভিনয় এবং একঝাঁক পরিচিত মুখের সমন্বয়ে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে সিনেমাটি; যার...