মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রতিনিধিদেরকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যেতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধিদেরকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের বিষয়টি আজ সারাবিশ্বে স্বীকৃত। কারণ, জনপ্রতিনিধিরা সকল বিষয়ে জনগণকে সম্পৃক্ত করে সিদ্ধান্ত গ্রহণ করে। এসব সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়বর্ধন এবং যৌক্তিক ব্যয় নিবারণ করা হয়। যা প্রতিষ্ঠানের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে। 

৫ জুন শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা পরিষদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদ চট্টগ্রামকে সক্ষমতা বাড়াতে হবে। আর্থিকভাবে সক্ষম হলে জেলা পরিষদের সদস্যদের বেতন বৃদ্ধি নিয়ে যে দাবী জানানো হয়েছে তা পূরণ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই ৩ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ করেছি। আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। জেলা পরিষদের আওতাধীন অনেক জমি বেদখল পড়ে আছে। এসব জমি উদ্ধারের বিষয়ে এবং জেলা পরিষদের সক্ষমতা বৃদ্ধি করতে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগেরও দাবী জানান।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জেলা পরিষদ প্রাচীনতম প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পরিচর্যার অভাবে এটি স্থিমিত হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটিকে গতিশীল করেছেন। জেলা পরিষদের আইন ও বিধি বিধান পর্যালোচনা সাপেক্ষে ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান, জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, উপজেলা পরিষদ রাউজানের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরীসহ জেলা পরিষদ চট্টগ্রামের সদস্যবৃন্দে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...