মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে এলজিইডি বান্দরবান কার্যালয়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

নিজেদের সম্পদের সঠিক ব্যবহার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বান্দরবান কার্যালয়ে গত ২৩-২৪ অর্থ বছরে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড করেছে।

এলজিইডি বান্দরবান কার্যালয়ের দেয়া তথ্য মতে বিগত ২৩-২৪ অর্থ বছরে জেলায় বিভিন্ন সরকারি দপ্তর যেমন জেলা পরিষদ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান পৌরসভা,পানি উন্নয়ন বোর্ড,সেনাবাহিনী, বিজিবি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় গুলোর বাস্তবায়নে জেলার যে সকল অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে বা চলমান আছে সে সকল প্রকল্পে ব্যবহৃত ম্যাটেরিয়ালসের মান-নিয়ন্ত্রন ল্যাবরেটরী টেস্ট এর সরকারি নির্ধারিত ফি এবং উন্নয়ন প্রকল্প গুলোতে এলজিইডি বান্দরবান কার্যালয়ের নিজস্ব রোলার ভাড়া সহ আনুষাঙ্গিক থেকে প্রায় ৩ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৯শত ২৮টাকা রাজস্ব আয় হয়েছে যা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়,এলজিইডি, বান্দরবানের বিগত অর্থ বছরের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড।এই টাকা ইতিমধ্যে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

এলজিইডি বান্দরবান কার্যালয়ের দেয়া তথ্য মতে বান্দরবান অফিসের নির্বাহী প্রকৌশলী সহ সকল কর্মকর্তা-কর্মচারীর পরিচালন ব্যয় বছরে ১ কোটি ৭০ লাখ টাকা।

সে হিসেবে গত অর্থ বছরে এলজিইডি বান্দরবান কার্যালয় তাদের অর্জিত সরকারি রাজস্ব ৩ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার ৯শত ২৮টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে তার বিপরীতে এই দপ্তরের এক বছরের পরিচালন ব্যায় ১ কোটি ৭০ লাখ টাকা বাদ দিলে সরকারের কোষাগারে অতিরিক্ত জমা ১ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ৯শত ২৮ টাকা।

এতে প্রতিয়মান হয় এলজিইডি বান্দরবান কার্যালয় তাদের নিজস্ব সক্ষমতায় নিজেদের যাবতীয় খরচ বহনের পরেও সরকারের রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে।

এছাড়াও গত অর্থ বছরে ভ্যাট আইটি থেকে যথাযথ নিয়মে সরকারী কোষাগারে রাজস্ব জমা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী(ল্যাব) হৃদয় দত্ত বলেন এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর সার্বিকদিক-নিদের্শনা ও মনিটরিং এ এলজিইডি মান-নিয়ন্ত্রন ল্যাবরেটরী স্বচ্ছতার সহিত কাজ করে যাচ্ছে।

ফলশ্রুতিতে বান্দরবান জেলায় পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য উন্নয়ন বোর্ড, পৌরসভা, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং দপ্তর হতে এলজিইডি বান্দরবান মান-নিয়ন্ত্রন ল্যাবরেটরীতে ম্যাটেরিয়ালস টেষ্ট করছেন। ফলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার বলেন পার্বত্য বান্দরবান জেলায় এলজিইডি সরকারের যে সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং যা বাস্তবায়নাধীন আছে তা অতি সতর্কতার সাথেই করা হচ্ছে।

কাজের গুনগত মান নিয়ে আমাদের কোন আপোষ নেই।তিনি বলেন আমাদের কার্যালয়ের ল্যাবরেটরী টেস্ট নিয়ে জেলার সকল সরকারি প্রকৌশলীর দপ্তর সন্তুষ্টি প্রকাশ করছে।পাশাপাশি তাদের বিভিন্ন কাজে সরকারি ফি আদায় সাপেক্ষে আমাদের রোলার ব্যবহারের অনুমতি আমরা দিয়ে থাকি এতে এই খাত হতে যে সকল অর্থ আসে তা সরাসরি সরকারি কোষাগারে জমা হয়।

যদি সরকারের সকল দপ্তর তাদের নিজস্ব সম্পদের সঠিক ব্যবহার করে সরকারের রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখে তাহলে সরকারের বার্ষিক রাজস্ব আয় প্রচুর পরিমানে বৃদ্ধি পাবে।যা দেশের উন্নয়নে অবদান রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...