বুধবার, ২৭ মে ২০২৬

বৈশিষ্ট উষ্ণায়ন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন: হেলাল আকবর বাবর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, পরিবেশের ভারসাম্যহীনতার কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মত বাংলাদেশেও বিদ্যমান। উন্নয়নশীল দেশগুলো নির্বিচারে পরিবেশ দূষণের জন্য দায়ী হলেও তারা তা ভ্রুক্ষের না করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ফোরামে সোচ্ছার হয়েছেন এবং বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় আন্তর্জাতিকভাবে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে তিনি প্রশংসিত হয়েছেন। আমাদেরকেও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় ও বৃক্ষ নিধন, নদী দূষণ ও দখলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তীব্রতর করার জন্য ভূমিকা রাখতে হবে।

আজ শনিবার (২৯ জুন) বিকালে নগরীর সিনেমা প্যালেস সম্মুখস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিত্যক্ত গার্ডেনে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান রুবেলের উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কার্যক্রম অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাণ-প্রকৃতির সজীবতা হলো জীবনী শক্তির অক্সিজেন ভান্ডার। চট্টগ্রাম নগরী একসময় পাহাড়, বৃক্ষ ও সবুজে সমৃদ্ধ ছিল এবং মানুষের জীবনযাপন স্বস্তিদায়ক ছিল। তবে ধারাবাহিকভাবে পাহাড় ও বৃক্ষ নিধন হওয়ায় চট্টগ্রাম নগরী সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য হারিয়েছে। তাই আমাদেরকে প্রকৃতির ও নিসর্গ বিনাষী অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এ.টি.এম আইনুল ইসলাম আবেদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকবর আলী শাহ, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ রায়, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুনছুর আলম রনী, আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগ নেতা রূপন সরকার, তৌহিদুল ইসলাম তৌহিদ, জাবেদুল ইসলাম জিতু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির উদ্দিন, মোঃ ইয়াছিন, এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সাজিদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...