বুধবার, ২৯ জুলাই ২০২৬

রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের পাশে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরে রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে মো. রিদুয়ান (৪৫), মো. শাহেদ (২৮) ও ইকবাল (২৬) নামে ৩ জনের মৃত্যু ও ২জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য তিনি প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও কর্মচারীদের সচেতন ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন আওয়ামী যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। পরে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। এসময় তিনি শোকাহত পরিবারের প্রতি শোক সহমর্মিতা ও পরিবারের পাশে দাড়ানো প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (২৮ জুন) বিকেল চারটায় নগরের চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আজকে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে যেন মহান আল্লাহ রাবুল আলামিন শহিদি মর্যাদা দান করেন। নিহত পরিবারগুলোকে মহান আল্লাহ সন্তান হারানোর দুঃখ কষ্ট সহ্য করার তৌফিক দান করেন। সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক প্রতিনিধি পাঠিয়েছেন। তাদের দাফন কাপনের জন্য অর্থ সহযোগিতা প্রদান করেছেন। সুখে দুঃখে আমরা আপনাদের পাশে আছি। এই ধরনের দুর্ঘটনা কি কারণে ঘটছে সেটি আমাদের বের করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সেজন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিহত তিন পরিবারের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...